জয় ঘোষ।
ক্যাগ রিপোর্ট নিয়ে বিজেপি রাজ্য জুড়ে আন্দোলনে নামছে। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষণা করেন বিজেপি নেতা সায়ন্তন বসু। বাংলা থেকে জয়ী বিজেপির সাংসদরা এই অভিযোগে সংসদে সরব হবেন বলেও জানান তিনি। সায়ন্তন বসু অভিযোগ, “২০১৭ সালে ৩১ মার্চ তৃনমূলের আমলে ২৪৮৩ জন সহকারি শিক্ষক এস এস সি প্যানেলে তৈরি করেছে। সেই প্যানেলে এই সব প্রার্থীদের প্রয়োজনীয় পাশ নাম্বার নেই। ৭ জন পরীক্ষার্থী এমন আছেন। যখন তারা ফর্ম নিয়েছিলেন তখন ছিলেন জেনারেল কাস্ট। পরে সেই প্রার্থীকে তফশিলি সম্প্রদায়ের তালিকায় নিয়ে আসা হয়।” তাঁর আরওঅভিযোগ, “কন্যাশ্রী প্রকল্পে সুরাক্ষার কারণ দেখিয়ে রাজ্য সরকার সিএনজিকে কোনও রিপোর্ট দেয়নি।
এদিন বিজেপির সাধারন সম্পাদক সায়ন্তন বসু অভিযোগ করেন, “রাজ্যে ১২৫ টি ব্লার্ডব্যাংক আছে। তার মধ্যে ৪৮ টি বিনা লাইসেন্স চলছে। এই ৪৮টি মধ্যে ৪৬টি বিনা লাইসেন্সে চলছে। সিএজি রিপোর্টে এই বিষয়গুলি উঠে এসেছে। সরকারের কাছে দাবী এই বিষয়গুলি যদি মিথ্যা হয়। তা হলে রাজ্য সরকার চ্যালেঞ্জ করে বিষয়টি সত্য না মথ্যে সেটা জানাক। যদি সত্য হয়। তার দায় কার? যে যে দপ্তরের মন্ত্রী আছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news