Breaking News
Home / TRENDING / অর্ডিন্যান্স ফ্যাক্টরির বেসরকারিকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে মোদিকে চিঠি মমতার

অর্ডিন্যান্স ফ্যাক্টরির বেসরকারিকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে মোদিকে চিঠি মমতার

নীল রায়।

দেশের অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলির বেসরকারিকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্ন থেকে চিঠিটি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর সচিবালয়। চিঠিতে জাতীয় নিরাপত্তা প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছেন মমতা। লিখেছেন দেশের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে প্রতিরক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেশের প্রতিরক্ষা বিষয়ক অস্ত্র-সরঞ্জাম  নির্মাণকারী সংস্থাগুলি যদি বেসরকারি  হাতে তুলে দেওয়া হয়। তাহলে দেশের নিরাপত্তার ক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে। তাই বিষয়টি এখনই আটকে দেওয়া হোক।

সারা দেশের সঙ্গে কলকাতাতেও কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী অর্ডিন্যান্স ফ্যাক্টরি রয়েছে। মুখ্যমন্ত্রীর চিঠিতে দেশের অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলির কথা উল্লেখ করা হয়েছে। ১৭৭৫ সালে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড তৈরি হয়েছিল। ‌যার অধীনে ৪১টি কোম্পানি রয়েছে, ৯টি প্রশিক্ষণ কেন্দ্র, ১ লক্ষ ৬০ হাজার আধিকারিক ও কর্মচারী রয়েছেন। প্রতিরক্ষা বিষয়টিকে শক্তিশালী করতে অর্ডিন্যান্স বোর্ড বছরের পর বছর দক্ষতার সঙ্গে কাজ করেছে বলেও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। আপাতত এই দেশীয় সম্পদগুলিকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া স্থগিত করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ মুখ্যমন্ত্রী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *