Breaking News
Home / TRENDING / দেশে ফিরলেন রোহিত, হিটম্যানের আক্ষেপ, ‘প্রয়োজনের সময় জ্বলে উঠতে পারিনি’

দেশে ফিরলেন রোহিত, হিটম্যানের আক্ষেপ, ‘প্রয়োজনের সময় জ্বলে উঠতে পারিনি’

প্রসেনজিৎ মাহাতোঃ

ভারতের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর সবার আগে দেশে ফিরলেন রোহিত শর্মা। দলের অন্য সদস্যরা ফাইনালের পর দেশে ফিরবেন বলে খবর।
শুক্রবার স্ত্রী রীতিকা এবং মেয়ে সামাইরাকে সঙ্গে নিয়ে রোহিত মুম্বই পৌঁছন। বিমানবন্দর থেকে গাড়ি চালিয়ে বেরিয়ে যান এবারের বিশ্বকাপে সেঞ্চুরির রেকর্ডের মালিক। অনুরাগীদের সই নেওয়া, ছবি তোলার আবদার ছিল যথারীতি। তবে তিনি সময় নষ্ট না করে বেরিয়ে যান। বিমানবন্দরে উপস্থিত কারও সঙ্গেই কোনও কথা বলেননি। তবে লন্ডন থেকে রওনার আগে রোহিত টুইট করেছিলেন, ‘‌যখন দল হিসেবে জ্বলে ওঠা দরকার ছিল, তখনই আমরা ব্যর্থ হয়েছি। খুব মন খারাপ। জানি আপনাদেরও।’‌ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারার পর ভারতীয় দলের প্লেয়াররা নিজের নিজের মতো শেষ কয়েকদিন বিলেতে সময় কাটিয়েছেন। শনিবার সবার একত্রিত হয়ে মুম্বইয়ের বিমান ধরার কথা। কিন্তু রোহিত সতীর্থদের জন্য অপেক্ষা না করেই ফিরে এলেন। ‌‌

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *