সূর্য সরকার
মুকুল রায়ের নামের সঙ্গে এবার ‘মেড ইন্ চায়না’ লেখা উচিত।শনিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে এই কটাক্ষ যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার কাঁচরাপাড়া ও হালিশহরের কাউন্সিলর দের দলে ফিরিয়ে তৃণমূল যুব সভাপতি অনেকটাই স্বস্তিতে।
যোগদান পর্বের পর মুখ্যমন্ত্রীর সাংসদ ভাইপো বলেন, “১৭ জনের মধ্যে পাঁচ জন আগেই বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন। আজ ৯ জন পুর প্রতিনিধি ফিরে এসেছেন। মোট পুর প্রতিনিধির সংখ্যা হল ১৯। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ সবাই ফিরে এসেছেন তৃণমূলে।” তিনি আরও বলেন, “হালিশহরের একজন চেয়ারম্যান পরিষদ আজ যোগ দিলেন তৃণমূলে। তিনিও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। যারা তৃণমূল ছেড়ে গেছে তারা সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। তবে, কাকে নেওয়া হবে আর কাকে নেওয়া হবে না। তা আমরা আলোচনা করে ঠিক করব।”
মুকুলকে কটাক্ষ করে বললেন অভিষেক বলেন, “যে নিজের গড় রক্ষা করতে পারে না। সে নাকি ১০৭ জন বিধায়ককে দলে নেবে। নিজের ছেলেকে রাখতে পারবে তো!
ঘরে নেই নুন, ছেলে আমার মিঠুন। উনি চাণক্য নন। মেড ইন চায়না চাণক্য।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news