Breaking News
Home / TRENDING / করোনা আটকাতে হাওড়া ও হুগলির মধ্যে যোগাযোগ বিছিন্ন করতে চলেছে রাজ্য প্রশাসন

করোনা আটকাতে হাওড়া ও হুগলির মধ্যে যোগাযোগ বিছিন্ন করতে চলেছে রাজ্য প্রশাসন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

হাওড়া থেকে হুগলি জেলায় ঢোকার মূল বর্ডার বালি খাল সিল করার পরিকল্পনা করল রাজ্য প্রশাসন। হাওড়া পুর নিগমের কয়েকটি ওয়ার্ডে দেখা দিয়েছে করোনা ভাইরাসের প্রকোপ।রাজ্যে সরকার আগেই হাওড়া জেলা কে হটস্পট ঘোষণা করেছে।এবার সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে আরও করা পদক্ষেপ নিতে চলেছেন তাঁরা।

কেন্দ্রীয় সরকারের এক তালিকা থেকে জানা গেছে কলকাতার কয়েকটি জায়গা করোনার আতুঁর ঘর।এই তালিকা প্রকাশ করার পরেই শুক্রবার দুপুর থেকে সিল করে দেওয়া হল রাজাবাজার, নারকেলডাঙ্গা,মানিকতলা ও কাঁকুড়গাছির মত বেশ কিছু এলাকা।সূত্রের খবর এই সব এলাকায় প্রয়োজনে সশস্ত্র বাহিনীও নামবে।কলকাতার পর এবার হাওড়া ও হুগলি জেলায় ঢোকার মেন বর্ডার বালি খাল সিল করার চিন্তা ভাবনা প্রশাসনের।

হাওড়ায় করোনা ভাইরাসের প্রকোপ বেশি হওয়ায় ওই এলাকাগুলিতে বিভিন্ন পাড়া বা গলিতে ঢুকতে ও বেরতে গেলে পুলিসের অনুমতি লাগছে।বাইরে থেকে কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।আবার ভিতর থেকে এলাকার বাইরে বেরতে দেওয়া হচ্ছে না। করোনার সংক্রমণ ঠেকাতেই এলাকা চিন্তিত করে সিল করার পরামর্শ দেয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।হটস্পট হাওড়া থেকে থেকে পাশের জেলা হুগলি তে কেউ যেন প্রবেশ করতে না পারে তাই বালি খাল সিল করার পরিকল্পনা নিলো প্রশাসন। ৩ মে পর্যন্ত জারি লকডাউন। দ্বিতীয় দফায় আগের থেকে আরো কড়া হতে চলেছে রাজ্য সরকার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *