নিজস্ব সংবাদদাতা
রোহিঙ্গাদের দেশ থেকে বের করে দিতে চাইছে মোদি সরকার। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি শহর কলকাতার বুকে দাঁড়িয়ে একটি সংখ্যালঘু সমাবেশে রোহিঙ্গাদের সমর্থনে বক্তৃতা করতে গিয়ে হিংসাত্মক বক্তব্য ছড়িয়েও পার পেয়ে যান বক্তা! তবে প্রতিবেশী দেশ
বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে এমন ঘটনা ঘটল যা এদেশের রোহিঙ্গার পক্ষে সওয়াল করা রাজনীতির কুশীলবদের সামনেও প্রশ্ন চিহ্ন খাড়া করছে। অন্তত এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
কি হয়েছে বাংলাদেশে? কক্সবাজারের উখিয়ার থাইংখালি রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের গুলিতেই মৃত্যু হয়েছে আরেক রোহিঙ্গার। মৃত মহঃ ইউসুফ তানজিমার ঘোনা রোহিঙ্গা শিবিরের বি ব্লকে থাকতেন। শুক্রবার সেখানেই তাঁর ওপর অতর্কিতে ৫-৬জন রোহিঙ্গা হামলা চালায় বলে অভিযোগ। তারা মুখোশ পরে থাকায় কাউকেই চেনা যায়নি। ইউসুফের ওপর গুলি চালিয়েই পালায় তারা। পরে পুলিশ ইউসুফকে হাসপাতালে ভর্তি করলে শুক্রবার রাতে মারা যান তিনি। বাংলাদেশ পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। রোহিঙ্গা দলের কাছে অস্ত্র এল কিভাবে তাও খতিয়ে দেখা হচ্ছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news