Breaking News
Home / TRENDING / সরকারের পরবর্তী পদক্ষেপ রোহিঙ্গা প্রত্যার্পণ, জানালেন প্রধানমন্ত্রী দফতরের মন্ত্রী

সরকারের পরবর্তী পদক্ষেপ রোহিঙ্গা প্রত্যার্পণ, জানালেন প্রধানমন্ত্রী দফতরের মন্ত্রী

নীল রায়।

“নরেন্দ্র মোদী সরকারের পরবর্তী পদক্ষেপ হল রোহিঙ্গাদের প্রত্যার্পণ।” এমনটাই বললেন প্রধানমন্ত্রী দফতর বিষয়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং (Jitendra Singh)। শুক্রবার জম্মুতে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, “বিজেপি সরকারের পরবর্তী পদক্ষেপ হল রোহিঙ্গাদের প্রত্যর্পণ করা। কিভাবে তাদের ফেরত পাঠানো যায় সে পদ্ধতিগুলি খতিয়ে দেখা হচ্ছে।” জিতেন্দ্র সিং আরও বলেন, “সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল লাগু হবার সঙ্গে সঙ্গেই তা জম্মু কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলেও কার্যকর হয়েছে। জম্মুতে প্রচুর রোহিঙ্গার বাস তাদেরও তালিকা প্রস্তুত করা হচ্ছে।”

তথ্য পরিসংখ্যান উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “এখানে ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত তাঁদের জনসংখ্যা বেড়ে হয়েছে ৬০০০৷ এই কারণে রোহিঙ্গাদের প্রত্যর্পণের কথা ভাবছে সরকার৷” প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার অনেক আগেই রোহিঙ্গা (Rohinga) নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। বিজেপি (BJP) লোকসভা ভোটের সময়ও রোহিঙ্গা নিয়ে তাদের অবস্থান জানিয়েই ভোটে প্রচার করেছে। এদিন সরকারের পরবর্তী পদক্ষেপ প্রসঙ্গে কথা বলতে গিয়ে সেই অবস্থানের কথা আবারও সাফ করে দিয়েছেন জিতেন্দ্র সিং।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *