নীল রায়।
নাগরিক সংশোধনী আইন (CAA) না মানলে সংশ্লিষ্ট রাজ্যে জারি করা হতে পারে রাষ্ট্রপতি শাসন। এমনটাই বললেন বিজেপি (BJP) সাংসদ উদয় প্রতাপ সিং। শনিবার এক অনুষ্ঠানে সংবাদধ্যামের প্রশ্নের উত্তরে হোসাঙ্গাবাদের বিজেপি সাংসদ উদয় প্রতাপ সিং বলেন, “যে যে রাজ্য সরকার সিএএ-র বিরোধিতা করছে, সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে। ওরা নাগরিকত্ব আইন মানতে বাধ্য।” সাংসদ আরও বলেন, “সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনে কোনও রাজ্য সরকার ব্যর্থ হলে, ৩৫৬ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভার কার্যক্ষমতা বাতিল করতে পারেন রাষ্ট্রপতি।”
প্রসঙ্গত, নাগরিক সংশোধনী আইনের সরাসরি বিরোধিতা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেরলের সিপিএমের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। পিনারাই বিজয়ন আবার একজন বিজেপি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে এই আইনের বিরোধিতা করতে বলেছেন। সেই সংক্রান্ত প্রশ্নের উত্তরই মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ এমন হুংকার ছেড়েছেন বলে মনে করা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news