Breaking News
Home / TRENDING / ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের একাংশ, গাফিলতির অভিযোগ রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে

ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের একাংশ, গাফিলতির অভিযোগ রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে

নীল রায়।

ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের (Bardhaman) একাংশ। শনিবার রাতে স্টেশনে ঢোকার মূল প্রবেশপথের সামনের ভবনের বারান্দার একাংশ আচমকাই ধসে যায়। ঘটনায় গুরুতর জখম অবস্থায় দু’জনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের পরিচয় এখনও পাওয়া যায়নি। ১ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশের ওই পথেই রয়েছে রেলেন অনুসন্ধান কেন্দ্র। ঘটনার পর ওই প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে রেলের তরফে। পাশে আরও একটি প্রবেশ পথ রয়েছে। সেটিও রেলের তরফে আপাতত বন্ধ করা হয়েছে বিপদের আশঙ্কায়। অনুসন্ধান কেন্দ্রটিও বন্ধ করে দেওয়া হয়েছে।

ঘটনার পরেই সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakroborty) টুইট করে রেলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। সঙ্গে ঘটনার জন্য দায়ী করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এই ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে আপের দূরপাল্লার বিভিন্ন ট্রেন চলাচল করে। রাতের দিকেই বেশিরভাগ দূরপাল্লার ট্রেন হাওড়া বা শিয়ালদহ থেকে বর্ধমান স্টেশনে আসে। যা সাধারণত ১ নম্বর প্ল্যাটফর্মে ঢোকে। এই সময় অনুসন্ধান কেন্দ্রেও ট্রেনের খোঁজখবর নিতে যান যাত্রীরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *