ওয়েব ডেস্ক
রোহিঙ্গারা ভারতের ‘উদ্বাস্তু’ নয়, তাঁরা ‘বেআইনি অভিবাসীদের’ তালিকাতেই পড়ে। বাংলাদেশ সীমান্ত দিয়ে এদেশে প্রবেশ করেছে বলেই তাদের ‘উদ্বাস্তু’ বলা যায় না। বছরের পর বছর ধরে বাংলাদেশীরাও ঠিকই একই পন্থা নিয়েছিলেন। ২০ মিলিয়নেরও বেশি বাংলাদেশী ঠিক একই ভাবে ভারতে প্রবেশ করেছিল কয়েক বছর ধরে। ভারতে ঠিক যেমনভাবে বাংলাদেশীরা ‘উদ্বাস্তুর’ তালিকায় পড়ে না, ঠিক একই ভাবে এদেশে রোহিঙ্গা মুসলিমরাও উদ্বাস্তুদের তালিকায় পড়ে না। তাঁরা এদেশে ‘বেআইনি অভিবাসীদের’ তালিকাতেই পড়ে। এদেশে তাঁরা বেআইনিভাবে প্রবেশ করে বসবাস শুরু করেছে।
রোহিঙ্গা মুসলিমদের জনসংখ্যাও দিনে দিনে বেড়েই চলেছে। জম্মু-কাশ্মীর সরকারের তথ্য অনুযায়ী ২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত জম্মু ও সাম্বা জেলায় বেড়েই চলেছে রোহিঙ্গাদের সংখ্যা। ৬ হাজারেরও বেশি রোহিঙ্গাদের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে জম্মু ও সাম্বা জেলায়।
এদেশে রোহিঙ্গা মুসলিমদের ‘শরণার্থী’ হিসেবেও এখনও পর্যন্ত স্বীকৃতি দেওয়া সম্ভব নয়। কারণ শরণার্থী হিসেবে তখনই স্বীকৃতি পাওয়া সম্ভব যখন নিজের দেশে তাঁরা নানান অত্যাচারের সম্মুখীন হয়। নিজের দেশেই নীপিড়নের স্বীকার হয়ে বাধ্য হয়ে অন্য দেশে এসে আশ্রয় নেয়। এবং সে দেশে ‘শরণার্থী’ হয়ে থাকার জন্য আবেদন করে। সম্মতি মিললে তবেই তাঁরা শরণার্থী হিসেবে থাকতে পারে। কিন্তু, ভারতে চলে আসা রোহিঙ্গা মুসলিমরা এখনও পর্যন্ত ‘শরণার্থী’ হিসেবে থাকার বিষয়ে কোনও আবেদনই করে নি। বেআইনি ভাবে তাঁরা ভারতে ঢুকে বসবাস করছে। যার ফলে তাদের ‘উদ্বাস্তু’ বা ‘শরণার্থী’-এর তালিকায় নিয়ে আসা সম্ভব নয়। রোহিঙ্গা মুসলিমরা এদেশে ‘বেআইনি অভিবাসী’-এর তালিকাতেই পড়ে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news