Breaking News
Home / TRENDING / বিয়ের আড়ালে মেয়ে বিক্রি, গ্রেফতার বৃদ্ধ পাত্র সঙ্গে কোমরে দড়ি পড়ল কাজীর

বিয়ের আড়ালে মেয়ে বিক্রি, গ্রেফতার বৃদ্ধ পাত্র সঙ্গে কোমরে দড়ি পড়ল কাজীর

ওয়েব ডেস্ক

বিয়ের জন্য প্রস্তুত ছিল সব কিছুই। সাজ-সরঞ্জাম, পাত্র, কাজী এমনকি খাওয়া দাওয়ার আয়োজনও করা হয়েছিল বেশ জমিয়ে। জাঁকজমক ভাবেই বিয়ে সম্পন্ন হওয়ার দিকেই এগোচ্ছিল সব কিছু। তবে, বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে, ভেতর এক ১৬ বছরের নাবালিকাকে ৫ লক্ষ টাকার বিনিময়ে কিনে নিচ্ছেন ৭৭ বছরের ওমানের বৃদ্ধ! এমনই ঘটনার সাক্ষী থাকল হায়দরাবাদবাসী।

বিয়ের অনুষ্ঠানে পুলিশ পৌঁছানো মাত্রই গ্রেফতার করা হয় ৭৭ বছরের ওমানবাসী ওই বৃদ্ধকে। এমনকি যেই কাজী এই বিবাহ সম্পন্ন করেন তাকেও গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, সমগ্র হায়দরাবাদ জুড়ে এধরণের ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। সেখানকার বেশিরভাগ বাড়িই এখনও বেআইনি হোটেলে পরিণত হয়েছে। এমনকি সমগ্র হায়দরাবাদ জুড়ে বসে রয়েছে একাধিক ভুয়ো কাজী। যারা ভুয়ো পরিচয় পত্র নিয়ে নিজেদের কাজী হিসেবে দাবি করে আসছে। আর এই ভুয়ো কাজীরাই নাবালিকাদের বিয়ে সম্পন্ন করে থাকে। উদ্দেশ্য একটাই, ভিন দেশে নাবালিকা পাচার। এদেশে ভুয়ো বিয়ে করিয়ে বিদেশে পাচার করার উদ্দেশ্যেই বসে রয়েছেন তারা।

যদিও বর্তমানে প্রশাসনের তৎপরতায় বেশ কিছু নাবালিকা পাচারের হাত থেকে রক্ষা পেয়েছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *