Breaking News
Home / TRENDING / ইরানের বিরুদ্ধে মার্কিন ষড়যন্ত্রের অভিযোগ রুহানির

ইরানের বিরুদ্ধে মার্কিন ষড়যন্ত্রের অভিযোগ রুহানির

ভাস্কর মান্না :

মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ষড়যন্ত্রের বারবার শিকার হয়েছে ইরান। কিন্তু এই ষড়যন্ত্র কখনো সফল হবে না বলে জানালেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।  ইসলামী বিপ্লবের ৪০ বছর পূর্তিতে তেহরানের আজাদী চত্বরে সামরিক শক্তি ও ক্ষেপণাস্ত্র বাড়ানোর কর্মসূচি অনুষ্ঠানে তিনি বলেন, “বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র বানাতে এবং সামরিক শক্তি বৃদ্ধি করতে আমরা কারো অনুমতি চাইনি এবং ভবিষ্যতেও চাইবো না।”

 

উল্লেখ্য, ২০১৫ সালে ইরানের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত চুক্তি বাতিল করে সরে আসার কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  এছাড়া দেশটির ওপর পুনরায় নিষেধাজ্ঞা জারি করেছিলেন তিনি। ইরানকে পরমাণু কর্মসূচি থেকে দূরে রাখতে দেশটির সঙ্গে জাতিসংঘের পাঁচ সদস্য, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের চুক্তি হয়েছিল।

 

এদিন বিপ্লবের ৪০ বছর পূর্তি উপলক্ষে, বিমান বাহিনীর এক অনুষ্ঠানে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনে স্লোগান তোলেন, ‘আমেরিকা নিপাত যাক’। তিনি বলেন, “এই শ্লোগান আমেরিকার অশুভ শাসকদের বিরুদ্ধে, জনগণ নয়। যতদিন তারা তাদের ধূর্ত কাজকর্ম চালিয়ে যাবে, ততদিন আমরা এই শ্লোগান বাতিল করব না।” এছাড়া এদিন হাজারো ইরানবাসীর হাতে লিখিত ব্যানারে ছিল, ‘ইজরায়েল নিপাত যাক, যুক্তরাষ্ট্র নিপাত যাক।’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *