Breaking News
Home / TRENDING / ভারতরত্ন প্রত্যাখ্যান হাজারিকার

ভারতরত্ন প্রত্যাখ্যান হাজারিকার

ভাস্কর মান্না :

প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে মরণোত্তর ভারতরত্ন সম্মান দেওয়ার কথা ঘোষণা হয়েছিল প্রখ্যাত গায়ক ভূপেন হাজারিকা কে। এরই মধ্যে আজ প্রবাদপ্রতিম শিল্পীকে দেওয়া এই উপহার প্রত্যাখ্যান করলেন তাঁর পরিবার। আসামে নাগরিক পঞ্জিকরন এর প্রতিবাদে এই সম্মান নিতে অস্বীকার করল তাঁরা। আজ অসমের একটি দৈনিকের ভূপেন হাজারিকার ছেলে তেজ জানিয়েছেন, “আমি অসমের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল। সুধাকণ্ঠ ভূপেন হাজারিকা সবসময়ই অসমের মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং লড়াই আন্দোলন করেছেন। আমরা তাই এই সম্মান গ্রহণ করতে অস্বীকার করছি। পুত্র হিসেবে আমি জানাচ্ছি, ভারত সরকার তাঁকে যে মরণোত্তর সম্মান প্রদান করতে চাইছে আমরা তা গ্রহণ করব না।”

 

উল্লেখ্য সম্প্রতি ভূপেন হাজারিকা সহ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও সমাজকর্মী নানাজি দেশমুখ কে ভারতরত্ন সম্মানে সম্মানিত করার কথা ঘোষণা করেছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইট করে বলেছিলেন, “ভূপেন হাজারিকার গান ও সংগীত প্রজন্ম ধরে মানুষকে অনুপ্রাণিত করেছে। বিশ্বের কাছে ভারতীয় সংগীতকে জনপ্রিয় করে তুলেছেন তিনি। খুবই খুশি যে ভূপেন হাজারিকা ভারতরত্ন পাচ্ছেন।”  এর আগে ভারত সরকারের তরফে পদ্মশ্রী ও পদ্মবিভূষণ সম্মান দেয়া হয়েছিল তাঁকে। ২০১১ সালে প্রয়াত হন ভারতীয় সংগীতজগতের এই সুরশিল্পী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *