Breaking News
Home / TRENDING / সারধায় নেতা-মন্ত্রীর নাম, টানা জেরায় কবুল রাজীবের

সারধায় নেতা-মন্ত্রীর নাম, টানা জেরায় কবুল রাজীবের

নিজস্ব সংবাদদাতা

সারধা চিটফান্ডের তদন্তে উঠে এসেছিল কয়েকজন রাজনৈতিক নেতা ও মন্ত্রীর নাম। সিবিআই সূত্রে জানা গিয়েছে আজ শিলংয়ে জেরায় এমনটাই স্বীকার করে নিয়েছেন পুলিশ কমিশনার রাজীব কুমার। তবে তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছিল কিনা সেবিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। এদিন কুণাল জেরায় জানিয়েছিলেন, সারধা তদন্তের সময় তৎকালীন সিট-এর তদন্তকারি আধিকারিক রাজীব কুমার তাঁকে রাজনৈতিক নেতাদের নাম নিতে বাধা দিতেন। কুণালের অভিযোগ, সিট-এর তদন্তকারী অফিসার হিসেবে নিরপেক্ষ ছিলেন না রাজীব । সিবিআই সূত্র জানাচ্ছে, কালই ফিরছেন কুণাল ঘোষ। সিবিআইয়ের জেরার পর আপাতত নিরাপদ তিনি। তবে রাজীব কুমারের জেরা কবে শেষ হবে সেই বিষয়ে তথ্য পাওয়া যায়নি। আজ সকাল থেকেই সিবিআইয়ের জেরায় একের পর এক বিস্ফোরক তথ্য উঠে এসেছে। আজ সকালে জেরায় অন্য এক সিবিআই আধিকারিকের ওপর দোষ চাপান পুলিশ কমিশনার রাজীব কুমার। সিবিআই সূত্র জানাচ্ছে, রাজীব দাবি করেন, সারধা তদন্তের সময় তিনি বিধাননগর কমিশনারেটের কাজে ব্যস্ত ছিলেন। সিট-এর প্রতিদিনের তদন্তের দায়িত্বে ছিলেন অর্ণব ঘোষ। রাজীব জেরায় জানান, অর্ণব ঘোষ একসময় সিবিআইতে ছিলেন । ফলে তিনি দক্ষভাবে সিট-এর তদন্ত করবেন বলেই ধারনা ছিল তাঁর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *