জয় ঘোষ
বিজেপির নির্বাচন কমিটির আহ্বায়ক মুকুল রায় ও বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জে পি নাড্ডার দিল্লিতে সাক্ষাৎ রাজনৈতিক মহলে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিজেপি সূত্রে খবর, রাজ্যে বিজেপির সাংগঠনিক স্তরে বড় ধরণের বদল হতে পারে। সেই সাংগঠনিক বদলে অনেক পরিচিত মুখ যেমন বাদ যাবে। তেমন নতুন মুখও দেখা যাবে। তবে বিজেপির রাজ্য সভাপতি মেদিনীপুরের সাংসদ হওয়ার পর তাঁকে বেশির ভাগ সময় দিল্লিতে থাকতে হচ্ছে। তাই রাজ্যে সাংগঠনিক কাজে তিনি সময় দিতে পারছেন না। সাংগঠনিক কাজেরও ক্ষতি হচ্ছে বলে বিজেপির একটি গোষ্ঠীর মত। তাই মুকুল রায়কে রাজ্যের সাংগঠনিক কাজ দেখার জন্য বাড়তি দায়িত্ব দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
বিজেপির অন্য একটি সূত্র জানাচ্ছে, রাজ্যের বিজেপির কেন্দ্রীয় সহকারী পর্যবেক্ষকের দায়িত্বে আনা হতে পারে মুকুল রায়কে। সেই বিষয়ে দিল্লিতে কথাবার্তা চলছে। কারণ মুকুল রায়কে রাজ্যের সাংগঠনিক কাজে বাড়তি দায়িত্বে নিয়ে আসা হলে দলে দিলীপ ঘোষের ওপরেও চাপ কমবে। তাই মুকুলকে নিয়ে নাকি এমনই ভাবনা চিন্তা চলছে গেরুয়া শিবিরে।
লোকসভা নির্বাচনে বিজেপি এই রাজ্যে ৪২টি আসনের মধ্যে ১৮টি দখল করেছে। রাজ্য নির্বাচন কমিটির আহ্বায়ক হিসাবে মুকুল রায় ভালই কাজ করেছেন। সে বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-অমিত শাহ মুকুল রায়কে বাহবা দিয়েছেন। তাই শুক্রবার দিল্লিতে জে পি নাড্ডা ও মুকুল রায়ের সাক্ষাৎ রাজনৈতিক মহলে অন্য সমীকরণ রয়েছে বলেই মনে করছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
মুকুল রায় কে দলের মুখ করিয়ে 18 টা এমপি বাংলা পেয়েছে কিন্তু সবসময় নজর রাখবেন যারা বিজেপি দল কে অসময়ে মার খেয়ে অত্যাচার । এখন টি এম সি থেকে লোক দলে ঢুকবে আর প্রকৃত বি জে পি র কার্য কর্তা দের অত্যাচার করে বসিয়ে দেবে এই গুলি রাজ্য নেতাদের দেখতে হবে।