নিজস্ব সংবাদদাতা:
ফের দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড৷ রাজধানীর নারায়ণাতে এই আগুন লেগেছে বলে জানা গিয়েছে৷ আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী৷
সূত্রের খবর, একটি গ্রিটিংস কার্ড কারখানায় আগুন লাগে৷ মোট ২৩ ইঞ্জিন সেখানে কাজ করছে বলে জানা গিয়েছে৷ তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। হতাহতের খবর নেই। তবে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি এখনও৷
উল্লেখ্য, দুদিন আগেই, (১২ ফেব্রুয়ারি) দিল্লির করোলবাগের অর্পিত হোটেলে বিধ্বংসী আগুনে ১৭ জন প্রাণ হারান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news