নীল বণিক
দীর্ঘ টালবাহানার পর অবশেষে ঋতব্রত বন্দোপাধ্যায়কে বহিষ্কার করল আলিমুদ্দিন। দলের শৃঙ্খলা ভঙ্গের জন্য তাঁকে দল থেকে বহিষ্কার করা হয় বলে জানিয়েছে আলিমুদ্দিন। রাজ্য সম্পাদকমণ্ডলীতে সর্বসম্মত ভাবেই রাজ্যসভার সাংসদকে বহিষ্কার করা হয়। রাজ্য সম্পাদকমণ্ডলীর এই সিদ্ধান্ত ইতিমধ্যেই জানানো হয়েছে দলের কেন্দ্রীয় কমিটিকে। সূত্রের খবর, রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বাদে দলের এই তরুণ সাংসদের পাশে আর সেভাবে কেউ দাঁড়াননি। যদিও সংখ্যা গরিষ্ঠের চাপে শেষ পর্যন্ত সূর্যকান্ত মিশ্র পিছু হটেন। মহম্মদ সেলিমের নেতৃত্বে দুই সদস্যের দল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত করছিলেন। তদন্ত কমিশনের সেই দলে ছিলেন মদন ঘোষ ও মৃদুল দে। দু মাস তদন্তের পর সেলিমরা তাঁকে বহিষ্কার করার সুপারিশ করেন। সেই সিদ্ধান্তই বুধবার রাজ্য সম্পাদক মন্ডলীর বৈঠকে সর্বসম্মত ভাবে পাশ হয়।
খবর প্রকাশ্যে আসতেই সাংসদকে ফোন করার চেষ্টা করা হয়। কিন্তু তাঁর দুটি নম্বরই বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিলাসবহুল জীবনযাপন নিয়ে প্রশ্ন উঠতে থাকে বিভিন্ন মহলে। এমনকি তাঁর জীবনযাপন নিয়ে দলের অন্দরেই প্রশ্ন উঠতে থাকে। সূত্রের খবর, সাংসদের এহেন আচরণের জেরে প্রশ্নের মুখে পড়তে হচ্ছিল পার্টির সমস্ত স্তরের নেতা কর্মীদের। এরপরেই লোকসভার সাংসদ তথা পলিটব্যুরোর সদস্য মহ: সেলিমের নেতৃত্বে গঠিত হয় তিন সদস্যের তদন্ত কমিটি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
আরও পড়ুন :-
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news