দেবক বন্দ্যোপাধ্যায়
:
ঋতব্রতর পাশে দাঁড়ালেন অরুণাভ। এমনিতে পড়াশোনা করা, বাগ্মী ঋতব্রতকে বেশ পছন্দই করেন অরুণাভ। নিউজ চ্যানেলের সান্ধ্য বিতর্কের সঙ্গী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অন্যায় করা হল বলেই মনে করছেন রাজ্য রাজনীতির এই ঠোঁট কাটা উকিলবাবু। কী অন্যায় দেখলেন তিনি! অরুণাভ বলছেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের একটিও প্রমাণ করতে পারেনি তাঁর দল। সিপিএম বলেছে, তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। কারা করেছে অভিযোগ? কোনও উত্তর নেই। ঋতব্রতর বিরুদ্ধে বহু মহিলা অভিযোগ এনেছেন বলেও জানিয়েছে দল। তাঁরা কারা? জানান হয়নি। তাঁর সঙ্গে বিজেপি নেতৃত্বের ঘনিষ্ঠতাও ‘অপরাধ’ হিসেবে গণ্য হয়েছে। অরুণাভর বক্তব্য, “এইটা যদি যুক্তি হয় তাহলে তো অনেকদিন আগে জ্যোতিবাবুকে বহিষ্কার করা উচিত ছিল। তাঁর সঙ্গে বিধান রায়ের নিবিড় ব্যক্তিগত সম্পর্ক ছিল। বিরোধী দল বলে ব্যক্তিগত সম্পর্ক থাকবে না!” সেলিমদের আচরণে রীতিমত অবাক অরুণাভ ঘোষ। বলছেন, এটা সিপিএমের আভ্যন্তরীণ ব্যাপার ঠিকই, তাবলে তা নিশ্চয়ই সমালোচনার উর্দ্ধে নয়।”
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
আরও পড়ুন :-
দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, দেখুন ভিডিও
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news