Breaking News
Home / TRENDING / বহিষ্কৃত হয়েই ঋতব্রত-বিজয়বর্গীয় বৈঠক, জেনে নিন ভিতরের খবর

বহিষ্কৃত হয়েই ঋতব্রত-বিজয়বর্গীয় বৈঠক, জেনে নিন ভিতরের খবর

নীল বণিক

আলিমুদ্দিন থেকে বিদায়ের শেষ বাণী শোনার পর বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীর সঙ্গে দেখা করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। প্রথমে ফোন, তারপর দিল্লিতে মুখোমুখি দেখা। বৃহস্পতিবার, চ্যানেল হিন্দুস্তানকে,  ফোনে এই কথা জানান কৈলাস বিজয়বর্গী স্বয়ং। প্রত্যাশিতভাবেই এই ফোনালাপ ও সাক্ষাৎ, দুটিকেই নেহাতই সৌজন্য বলে দাবি করেছেন বিজয়বর্গীয়। যদিও আলিমুদ্দিনের বহিষ্কারের সিদ্ধান্ত জানার পরেই বিজেপির একজন গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে ঋতব্রতর এই ‘সৌজন্য’ তাঁকে নিয়ে চলতি জল্পনায় আরও ইন্ধন দিচ্ছে। বিজেপির  সভাপতি অমিত শাহর সফরের সময় তিনি নিয়মিত কৈলাশ বিজয়বর্গীয়র সঙ্গে যোগাযোগ রাখছিলেন বলে খবর। সূত্রের খবর, কেন্দ্রীয় নেতা রামমাধব ও সুরেশ পূজারির সঙ্গেও কথা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। তবে এই সাক্ষাতের কথা কেউই প্রকাশ্যে স্বীকার করেননি।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

আরও পড়ুন :- 

আর জল্পনা নয়, ভাঙ্গছে তৃণমূল, স্পষ্ট বললেন বিজয়বর্গীয়, জেনে নিন ভিতরের খবর

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *