Breaking News
Home / TRENDING / আর জল্পনা নয়, ভাঙ্গছে তৃণমূল, স্পষ্ট বললেন বিজয়বর্গীয়, জেনে নিন ভিতরের খবর

আর জল্পনা নয়, ভাঙ্গছে তৃণমূল, স্পষ্ট বললেন বিজয়বর্গীয়, জেনে নিন ভিতরের খবর

নীল বণিক

এবারের বিজয়া তৃণমূলের জন্য শুভ হবে কী!

জল্পনা চলছে অনেক দিন ধরেই। শোনা যাচ্ছে পুজোর পরেই ভাঙবে তৃণমূল। একান্ত ব্যক্তিগত আলাপচারিতায় কেউ কেউ দল ছাড়ার ইঙ্গিত দিলেও, প্রকাশ্যে মুখ খোলেননি কেউই। পুজোর আর বেশী বাকি নেই। তার আগেই চ্যানেল হিন্দুস্তানের কাছে মুখ খুললেন কৈলাস বিজয়বর্গীয়। বৃহস্পতিবার, চ্যানেল হিন্দুস্তানকে ফোনে বললেন, “পুজোর পর অনেকেই যোগ দেবেন তৃণমূলে।” নাম না করলেও বিজেপির এই গুরুত্বপূর্ণ নেতার মন্তব্য রাজ্য রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। দলের সভাপতি অমিত শাহ দু’দিন আগেই ব্যক্তিগত আলাপচারিতায় বলেছেন, “আমাদের দলে যোগ দেওয়ার ব্যাপারে অনেকেরই আগ্রহ আছে”। তারপরেই বিজয়বর্গীয়র এই মন্তব্য বিষয়টিতে অন্যমাত্রা এনে দিল বলে ধারণা রাজনৈতিক পর্যবেক্ষকদের।

তবে তৃণমূলের যে অংশগুলিকে নিয়ে জল্পনা , সেই অংশগুলির সামগ্রিক বক্তব্য, ‘পুজোর পর বলতে দুর্গাপুজোর পর বোঝায় না। পুরো পুজোর মরসুমটাকেই বোঝায়।’

সুতরাং বৈদিক দুর্গা উমার বিসর্জনের পর লক্ষীপুজো, কালীপুজো কাটিয়ে একেবারে তান্ত্রিক দুর্গা জগদ্ধাত্রী পুজোর পরেই তৃণমূল ভাঙবে বলে ধরে নেওয়া যায়। অর্থাৎ নভেম্বর মাস।

২০১৪ সালে তৃণমূলে নভেম্বর বিপ্লব সফল হয়নি। ২০১৭ সালে কী হবে!

সেদিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

আরও পড়ুন :- 

আপনাদের ভালো থাকার উপায় নিয়ে এল স্কিন ও হেয়ার স্পেশালিস্ট ড: দিপঙ্কর পোদ্দার, দেখুন ভিডিও

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *