দীপান্বিতা সাধুখাঁ:
বর্ষীয়ান অভিনেত্রী তথা জনপ্রিয় টেলিভিশন স্টার রীতা ভাদুড়ি প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। বেশ কয়েকদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন রীতা। গত দু সপ্তাহ ধরে তিনি মুম্বইয়ের সুজয় হাসপাতালে ভর্তি ছিলেন । একদিন অন্তর তাঁর ডায়লেসিস চলছিল বলেও জানা গিয়েছে। ফেসবুকে পোস্ট করে অভিনেতা শিশির শর্মা জানান মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ রীতা ভাদুড়ির শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর শোকস্তব্ধ সহকর্মীরাও মেনে নিতে পারছেন না এই মৃত্যুর ঘটনা। সম্প্রতি স্টার ভারতের জনপ্রিয় সিরিয়াল ‘ নিমকি মুখিয়ায়’ এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছিলেন রীতা। টেলিভিশনের একাধিক সিরিয়ালে তাঁকে দেখা গিয়েছে। ৭০ এরও বেশি ছবিতে তিনি অভিনয় করেছেন। ‘বেটা’,’জুলি’, ‘দিল ভিল প্যার ভ্যায়ার’ এর মতো সিনেমায় যেমন তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে। ‘খিচড়ি’, ‘কুমকুম’ এর মতো জনপ্রিয় সিরিয়ালেও তিনি অভিনয় করেছেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news