Breaking News
Home / TRENDING / শহরে পুলিশের জালে ফের এক ভুয়ো চিকিৎসক

শহরে পুলিশের জালে ফের এক ভুয়ো চিকিৎসক

নিজস্ব সংবাদদাতাঃ

পুলিশের জালে ফের ভুয়ো চিকিৎসক। রিজেন্ট পার্ক থানা এলাকার মুর এভিনিউর চেম্বার থেকে গ্রেফতার করা হল সাধন গোস্বামী নামে ওই চিকিৎসককে। জানা গিয়েছে ১৯৯৫ সাল থেকে তিনি চিকিৎসা করছেন। ২০০৯ সালে একটি ডিসপেনসারি খুলে চিকিৎসা করতে শুরু করেন। ২০১৭ সালে ভুয়ো চিকিৎসক ধড়পাকড়ের সময় ডিসপেনসারি বন্ধ করে দিয়ে গা ঢাকা দেন সাধন। কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই ২০১৮ সালের মার্চ থেকে ফের খুলে বসেন ডিসপেনসারি। গোপন সুত্রে এই ভুয়ো চিকিৎসকের খবর পায় রিজেন্ট পার্ক থানা এলাকার পুলিশ। দ্রুত তল্লাশি চালানো হয় ডিসপেনসারিতে। ক্লিনিকে গিয়ে তদন্তকারীরা সাধন গোস্বামীর রেজিস্ট্রেশন নাম্বার চায়। তা মেডিকেল কাউন্সিলকে পাঠানো হয়। কাউন্সিল সেটি ভুয়ো বলে জানিয়ে দেয়। এরপরই গতকাল সাধন গোস্বামীকে গ্রেফতার করা করে পুলিশ। আজ তাকে আলিপুর আদালতে পেশ করা হয়েছে। সূত্রের খবর, জিজ্ঞসাবাদের জন্য অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিতে চায় পুলিশ।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *