ওয়েব ডেস্ক:
শিলং: শেষ পর্যন্ত বেকসুর খালাস হলেন সালাউদ্দন আহমেদ। মেঘালয়ে দীর্ঘদিন অনুপ্রবেশকারী হিসেবে গৃহবন্দী ছিলেন তিনি। সালাউদ্দিন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বর্তমান বিরোধী দলনেতা খালেদা জিয়ার ঘনিষ্ট। তিনি বিএনপি-র অন্যতম শীর্ষনেতাও বটে। তাঁর ভারতে এসে পড়া ছিল যথেষ্ট নাটকীয়।
বাংলাদেশের সর্বাধিক আলোচিত রাজনৈতিক অন্তর্ধান ঘটনার একটি ছিল এই বিএনপি নেতার নিখোঁজ হওয়া৷ অভিযোগ, তাঁকে অপহরণ করেছিল ঢাকা মহানগর পুলিশ ও গোয়েন্দা বিভাগ৷ পরে রহস্যজনকভাবে তাঁর খোঁজ মিলেছিল শিলং শহরের কাছে৷
উল্লেখ্য, ২০১৫ সালের ১০ মার্চ ঢাকার উত্তরা এলাকায় নিজের বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন সালাউদ্দিন আহমেদ৷ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল বাংলাদেশে৷
সে বছরের ১১ মে শিলংয়ে তাঁকে অসুস্থ ও অসলগ্ন অবস্থায় পাওয়া যায়৷ পরে পরিচয় জানতে পারে মেঘালয় সরকার৷ এরপর বিএনপি শীর্ষনেতাকে দেশে ফিরিয়ে দেওয়ার দাবি ওঠে। কিন্তু ভারত সরকারের তরফে সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে অনুপ্রবেশকারী হিসেবে মামলা দায়ের করা হয়৷ আড়াই বছর ধরে শিলংয়ে গৃহবন্দি থাকার পরে তাঁকে নির্দোষ ঘোষণা করল আদালত৷
উল্লেখ্য, বাংলাদেশে জাতীয় নির্বাচন আসন্ন৷ দিনক্ষণ ঘোষণা না হলেও ডিসেম্বরই নির্বাচন হবে৷ এমত অবস্থায় নিজের দেশে ফিরতে চাইছিলেন সালাউদ্দিন৷ বিএনপি নেতৃত্বরা আশাবাদী অতি দ্রুত সালাউদ্দিন আহমেদ নিজের দেশে ফিরতে পারবেন৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news