প্রসেনজিৎ ধর:
সামনেই লোকসভা ভোট। একদিকে যখন রাজ্য জুড়ে অস্ত্র ব্যবসার নতুন ঠেকের খবর মিলছে, তেমনি চলছে ধরপাকড়। এরমধ্যে হাওড়া হোক বা হুগলী, কোথাও অস্ত্র তৈরি হচ্ছে তো কোথাও অস্ত্র বিক্রি চলছে। কয়েকদিন আগেই হাওড়ায় অস্ত্রের কারখানা পাওয়া গিয়েছে। এদিকে আজ হুগলীর রিষড়ায় অস্ত্র সহ পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করল চন্দননগর কমিশনারেটের রিষড়া থানার পুলিশ।
গতকাল রাতে রিষড়া জেকে স্টিল কারখানার কাছে অস্ত্র বিক্রি করার উদ্যেশে জরো হয়েছিল পাঁচ দুষ্কৃতী। যাদের নাম শঙ্কর হালদার, মুন্না বাদশা, রাহুল সিং, আনন্দ সিং ও ভোলা সাউ। ধৃতদের কাছ থেকে ১৫টি তাজা কৌটো বোমা, বোমা তৈরীর জালকাঠি, মশলা এবং একটি পাইপ গান উদ্ধার করে পুলিশ। ধৃতদের আজ শ্রীরামপুর আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে খবর, এই দুষ্কৃতীদের জিজ্ঞাসাবাদ করে আর কারা এই চক্রের সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news