নিজস্ব সংবাদদাতা:
বৈশাখী বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এবার বিস্ফোরক মন্তব্য করলেন রত্না চট্টোপাধ্যায়ের বাবা মহেশতলার বিধায়ক দুলাল দাস। রত্না ও তাঁর বিরুদ্ধে বৈশাখীর কটুক্তির জবাব দিলেন মহেলতলার বিধায়ক। উল্লেখ্য, দুলাল দাসকে ‘লরির খালাসী’ বলেন বৈশাখী। এর জবাবে দুলাল স্বীকার করেন, জীবিকার প্রয়োজনে একসময় সে কাজ তিনি করেছিলেন। তাতে তাঁর লজ্জা নেই। উলটে দুলালের বক্তব্য, কিন্তু সারা বিশ্ব জানে শোভনকে মেয়র পদ খোয়াতে হয়েছে বৈশাখীর জন্য। রত্না চট্টোপাধ্যায়ের বাবার ধারালো উক্তি, বৈশাখীর লালসার শিকার হয়েছেন শোভন চট্টোপাধ্যায়।

এইসঙ্গে দুলাল দাস বলেন, দিনের পর দিন, রাতের পর রাত বৈশাখী কেন থাকছেন শোভনের ফ্ল্যাটে! আমার মেয়ের গায়ে কাদা ছিটিয়ে সুবিধা করতে না পেরে আমার গায়ে কাদা ছেটানোর চেষ্টা করছে এখন।
দুলালের বৈশাখীকে আরও প্রশ্ন, আপনি একজন অধ্যাপিকা হয়ে এত সোনার গহনা কোথা থেকে পাচ্ছেন। সাহস থাকলে আমার মুখোমুখি বসে প্রেস কনফারেন্স করুন। আপনি অনেকের ঘর ভাঙ্গার পর আমার মেয়ের ঘর ভাঙ্গার চেষ্টা করছেন। তবে পারবেন কিনা জানি না। পাশপাশি মহেশতলার বিধায়ক জানিয়ে দেন, আমি শোভন চট্টোপাধ্যায়ের সাথে মেয়ের বিয়ে দিতে চাইনি। বরং শোভনের বাড়ির লোকেরা আমায় রাজি করায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news