Breaking News
Home / TRENDING / হুগলী ধর্ষণ কাণ্ডে দুই অভিযুক্তকে ২০ বছরের সাজা

হুগলী ধর্ষণ কাণ্ডে দুই অভিযুক্তকে ২০ বছরের সাজা

প্রসেনজিৎ ধর:

হুগলী চণ্ডীতলার নৈটি এলাকার এক নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় ২ যুবককে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল শ্রীরামপুর আদালত। ২০১৭ সালের এপ্রিল মাসের এক সন্ধ্যায় নৈটি এলাকার ২ যুবক শ্রীকান্ত ধারা (২২), অভিজিৎ বড়াল (১৯) এলাকার একটি বাগানে জোর নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনায় চণ্ডীতলা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ হয়। শ্রীকান্ত ও অভিজিৎকে গ্রেফতারও করে পুলিশ। দীর্ঘদিন ধরে ওই মামলার বিচার চলছিল।

আজ বিচারক ওই ২ ধর্ষণে অভিযুক্তকে ২০ বছরের জেলের সাজা শোনায়। এই বিষয়ে নাবালিকার পরিবার বলেন, আমার মেয়েকে যেভাবে কষ্ট দিয়েছে তাতে ওদের ফাঁসি হলে ভাল হত।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *