নিজস্ব প্রতিনিধি।
ভালো আছেন ঋষি কাপুর (Rishi Kapoor)। মঙ্গলবার সকালে জোড়া টুইট করে একথা জানান তিনি। রবিবার রাতে তাঁর গুরুতর অসুস্থ হয়ে পড়ার খবর রটে যায়। জানানো হয় দিল্লির এক বেসরকারি হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন ঋষি কাপুর। যার যেটা নাকি স্ত্রী নিতু ও পুত্র রণবীর তাঁর বান্ধবী আলিয়া ভাটকে দিল্লি ছুটে এসেছেন। কিন্তু যাবতীয় জল্পনার অবসান ঘটান ঋষি স্বয়ং।
Dear family,friends,foes and followers. I have been overwhelmed by all your concern about my health.Thank you. I have been filming in Delhi past 18 days and because of the Pollution and my low count of neutrophils, I caught an infection whereby I had to be hospitalized. (1)…..
— Rishi Kapoor (@chintskap) February 4, 2020
টুইটে রাজ কাপুর পুত্র লেখেন, “প্রিয় পরিবার, বন্ধু, শত্রু এবং শুভানুধ্যায়ীরা। আমার স্বাস্থ্য সম্পর্কে আপনাদের উদ্বেগ দেখে আমি অভিভূত, আপনাদের ধন্যবাদ জানাই। আমি গত ১৮ দিন দিল্লিতে শুটিং করছি এবং এখানকার দূষণের কারণে আমার নিউট্রোফিলের কমে গিয়েছিল। সেই কারণেই সংক্রমণের শিকার হয়ে আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।” পরের টুইটারে ঋষি লেখেন, সংক্রমণের কারণে জ্বর হয়েছিল তার চিকিৎসকরা দেখভাল করছে। তিনি মুম্বাইয়ে, ভালই আছে। এমন জোড়া টুইটে তিনি যাবতীয় গুজব যেমন খারিজ করেছেন। এমনই জানিয়েছেন সামান্য জ্বর হলেও সুস্থই আছেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news