নিজস্ব প্রতিনিধি।
জেল থেকে ছাড়া পাওয়ার পর কি তৃণমূলে যোগ দেবেন ছত্রধর মাহাতো? সোমবার বিকেলে ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়ায় একটি মেলার উদ্বোধনে এসে তেমন সম্ভাবনার কথাই উস্কে দিলেন মন্ত্রী পূর্ণেন্দু বসু। ছত্রধর মাহাতো কী তৃণমূলে যোগ দেবেন ? এমন প্রশ্নের জবাবে পূর্ণেন্দু বলেছেন, ‘‘এটা সম্পূর্ণ তাঁর নিজস্ব ব্যাপার।’’ আর ছত্রধর যদি তৃণমূলে যোগ দিতে চান? তিনি আরও বলেন, ‘‘এটা আমাদের উপর নির্ভর করবে না। ছত্রধর একটি অতি পরিচিত নাম, সুতরাং তার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়।’’ ঘটনাচক্রে, যে অতি বামপন্থী রাজনীতি থেকে ছত্রধর মাহাতোর জঙ্গলমহলের সক্রিয় হয়ে ওঠা। সেই অতিবাম রাজনীতি থেকেই তৃণমূলের এসেছেন মন্ত্রী পূর্ণেন্দু বসু।
প্রসঙ্গত, রবিবারই লালগড়ের আমলিয়ায় গ্রামের বাড়িতে ফিরেছেন এক সময়ের জঙ্গলমহলের জনসাধারণের কমিটির নেতা ছত্রধর মাহাতো। তৃণমূলে যোগদানের প্রসঙ্গে ছত্রধর বলেছিলেন ‘‘কী করব মনস্থির করতে পারিনি। সবে মুক্ত আকাশ দেখতে পেয়েছি। পরিবারের সঙ্গে কয়েকটা দিন কাটাব। তারপর ঠিক করব।’’ প্রসঙ্গত, গত লোকসভা ভোটে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার সবকটি আসন থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে জোড়াফুল। এমতাবস্থায় ছত্রধর মাহাতো তৃণমূলের জমি পুনরুদ্ধারের ক্ষেত্রে বড় ঘুঁটি হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
তৃণমূলের (TMC) একটি সূত্র জানাচ্ছে, ছত্রধর মাহাতো (Chatradhar Mahato) দলে যোগদান প্রায় পাকা। যথা সময়ে তাকে দলে নেয়ার বিষয়ে সবুজসংকেত দেবেন স্বয়ং নেত্রী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news