Breaking News
Home / TRENDING / চলে গেলেন ঋষি কাপুর : শোকস্তব্ধ বলিউড

চলে গেলেন ঋষি কাপুর : শোকস্তব্ধ বলিউড

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ইরফান খানের মৃত্যুর ঘটনার ২৪ ঘন্টাও কাটেনি। ঠিক তার পর দিনই ভারতীয় সিনে জগত ফের ধাক্কা খেল। চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর (Rishi Kapoor)। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। গতকাল রাতেই গুরুতর অসুস্থ হলে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। ‘মেরা নাম জোকার’ ছবি দিয়ে কিশোর বয়সেই আত্ম প্রকাশ করা এই অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ বলিউড। এদিন সকালে তাঁর ছেলে অভিনেতা রণবীর কাপুর তাঁর মৃত্যুর কথা জানান।

https://twitter.com/SrBachchan/status/1255709029336322048?s=19

বাবা রাজ কাপুরের হাত ধরে যুবা বয়সে ববি ছবি দিয়ে নায়ক হিসেবে পেশাগত অভিনয় শুরু করেন তিনি । দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। ২০১৮ সাল থেকে ক্যানসারের চিকিৎসা চলছিল ঋষি কাপুরের। নিউ ইয়র্কে চলছিল তাঁর চিকিৎসা। গত বছর সেপ্টেম্বর মাসে দেশে ফেরেন প্রবীণ অভিনেতা। উল্লেখ্য যে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসেই চিকিৎসার জন্য নিউ ইয়র্কে গিয়েছিলেন ঋষি কাপুর। তার ঠিক এক বছরের মাথায় ফেরেন দেশে। মারণ রোগের সঙ্গে কঠিন লড়াইয়ে অভিনেতার সর্বক্ষণের সঙ্গী ছিলেন স্ত্রী নীতু সিং।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *