Breaking News
Home / TRENDING / কেন্দ্রীয় সরকার জানাল পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ৭৫৮, রাজ্যের মতে ৫৫০

কেন্দ্রীয় সরকার জানাল পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ৭৫৮, রাজ্যের মতে ৫৫০

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বৃহস্পতিবার সকালে সেই সংখ্যা সাড়ে সাতশো পেরিয়ে গেল। এদিন সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্টে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩৩ জন। ফলে পশ্চিমবঙ্গে (West Bengal) মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৭৫৮ জন। বুধবার সকাল পর্যন্ত এই সংখ্যাটা ছিল ৭২৫। মৃত্যু হয়েছে ২২ জনের। যদিও, বিরোধী রাজনৈতিক দলগুলি একযোগে অভিযোগ করছেন মৃত্যুর সংখ্যা এর থেকে কয়েক গুণ বেশি।

যদিও, আক্রান্তের সংখ্যা কিংবা মৃতের তালিকা নিয়ে অনঢ় অবস্থান নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বুধবার বিকেলে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে করোনা ভাইরাস অ্যাকটিভ রোগীর সংখ্যা ৫৫০ জন। তিনি আরও বলেন, “এঁদের ৮৮ শতাংশ তিন জেলার। সেগুলি হল, হাওড়া, কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা।” কেন্দ্রীয় আন্তঃ রাজ্য প্রতিনিধিদল এখনও রাজ্যের বিভিন্ন প্রান্তে পরিদর্শন করেছে। তাদের চাপেই মৃত্যুর তালিকা নিয়ে কিছুটা হলেও বাধ্য হয়ে মৃত্যুর তালিকা নিয়ে কিছু অস্পষ্টতা কাটিয়েছে রাজ্য সরকার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *