চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ দ্রুত সেরে উঠছেন ঋষভ পন্থ। গাড়ি দুর্ঘটনার পরে প্রথমবার জিমে গিয়ে শরীরচর্চা করলেন তিনি। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করলেন উইকেটকিপার ব্যাটার। চলতি আইপিএল ছাড়াও আগামী দিনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন তিনি। তবে আইপিএলের প্রথমদিকে দিল্লি ক্যাপিটালসের বেশ কয়েকটি ম্যাচ দেখতে এসেছিলেন পন্থ। জানা গিয়েছে এই সময় সতীর্থদের সঙ্গে দেখাও করেন তিনি। কিছুদিন আগেই গুঞ্জন শোনা যাচ্ছিল সুস্থ হতে এখনও বেশ কিছুটা সমত লাগবে তাঁর। হয়তো বিস্বকাপেও খেলতে পারবেন না তিনি। তবে সমস্ত প্রতিকূলতা কে পিছনে ফেলে দ্রুত সুস্থ হচ্ছেন ঋষভ। এদিন ক্রিকেট তারকা জানান, আশা করছেন আগামী চার-মাসের মধ্যে হয়তো পুরো ফিট হয়ে উঠতে পারেন তিনি। বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে যেতে পারেন বলেও ঋষভের অনুমান। সেরে ওঠার পরেই শরীরচর্চায় মন দিয়েছেন ভারতীয় উইকেটকিপার। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে জিমের একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে , জিমের একটি দেওয়াল সেখনে লেখা খেলাধুলা আসলে চরিত্র গঠন করে না, চরিত্রের বিকাশ ঘটায়। তবে কি এই পস্তের মাধ্যমে নিজের দ্রুত মাঠে নামার কোথা জানালেন ঋষভ! এই নিয়েই গুঞ্জন শুরুহয়েছে সর্বত্র। তবে ঋষভের সুস্থতার খবরে খুশি অনুগামীরা ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news