Breaking News
Home / TRENDING / কাশ্মীরে নিহত বাংলার শ্রমিক ! রাজ্যে কর্মসংস্থান নেই বলে মমতাকে দায়ী করলেন সুস্মিতা দেব

কাশ্মীরে নিহত বাংলার শ্রমিক ! রাজ্যে কর্মসংস্থান নেই বলে মমতাকে দায়ী করলেন সুস্মিতা দেব

নীল রায়।

কাশ্মীরে সাগরদিঘির পাঁচজন শ্রমিক জঙ্গি হানায় নিহত হওয়ায় কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু, সোমবার বিধান ভবনে সাংবাদিক সম্মেলনে এ প্রসঙ্গে তৃণমূল নেত্রীকেই নিশানা করলেন সর্বভারতীয় কংগ্রেস (Congress) কমিটির মহিলা সভানেত্রী সুস্মিতা দেব (Sushmita Deb)। এদিনের সাংবাদিক সম্মেলনের শীর্ষক “নরেন্দ্র মোদির সরকারের অধীন ভারতের অর্থনৈতিক বিপর্যয়” হলেও, পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় প্রয়াত কংগ্রেস নেতা সন্তোষমোহন দেবের কন্যাকে!

এতটুকু বিব্রত না হয়ে পশ্চিমবঙ্গ প্রসঙ্গে সুস্মিতা দেব বলেন, “পশ্চিমবঙ্গের অবস্থা দুদিক থেকেই খারাপ! একদিকে নরেন্দ্র মোদির সরকারের ব্যর্থতা। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেভাবে কাজ করেছে তাতে বাংলায় কর্মসংস্থান নেই। তাই বাধ্য হয়েই শ্রমিকরা ভিন রাজ্যে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে কর্মসংস্থানের জন্য এ রাজ্যের মানুষ বাইরে গেলে সেই দায় রাজ্য সরকারকে নিতেই হবে।”

একথা বলে ক্ষান্ত হননি সুস্মিতা দেব। তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে অনেক বিজনেস সামিট করেন। প্রতি বছর সেই সামিট হয়, আমরা বাইরের রাজ্যে বসেও খবরের কাগজে সেই সমস্ত সামিটের খবর দেখি।” এ প্রসঙ্গে শিলচরের প্রাক্তন সাংসদ বলেন, “সামিটের পর কোথায় কত বিনিয়োগ হল বা হচ্ছে। সামিটের ফলে ক্ষুদ্র ও কুটির শিল্পে কোন কোন সম্ভাবনা তৈরি হল। তা আমরা কিছুই জানতে পারি না।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *