ওয়েব ডেস্ক:
এবার আরজিকর হাসপাতালে একসঙ্গে ইস্তফা দিলেন ৮২ জন চিকিৎসক। প্রসঙ্গত, এনআরএস কাণ্ডের জেরে ইতিমধ্যে সাগরদত্ত মেডিক্যাল কলেজের ১৮ জন চিকিৎসক ইস্তফা দিয়েছেন। এর পাশাপাশি গণ ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন অন্যান্য সরকারি হাসপাতালের চিকিৎসকেরাও। স্বাভাবিক ভাবেই একসঙ্গে ৮২ জন ডাক্তার ইস্তফা দেওয়ায় আরজিকর হাসপাতালে অচলাবস্থা দেখা দিয়েছে।
প্রসঙ্গত, এনআরএস কাণ্ড ও তার জেরে আন্দোলন রাজ্য ছাড়িয়ে গোটা দেশে ছড়িয়ে পড়েছে। এমনকী ইউরোপের একাধিক চিকিৎসক সংগঠনও ডাক্তারদের উপর হামালার প্রতিবাদে সামিল হয়েছেন। পাশাপাশি সাধারণ মানুষ থেকে সংস্কৃতি কর্মী, বুদ্ধিজীবীরা একে একে ডাক্তারদের পাশে দাঁড়াতে শুরু করেছেন। অন্যদিকে সাধাররণ রোগীরা চরম হয়রানির মধ্যে পড়ছেন।
এরই মধ্যে আজ এনআরএসে যান চিত্রপরিচালক, অভিনেত্রী অপর্ণা সেন। তিনি বলেন, “যতখানি দায় ডাক্তারদের ওপর চাপানো হচ্ছে রোগীদের কষ্টের জন্য, ততখানি দায় রয়েছে প্রশাসনেরও। মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, আপনি ওদের সঙ্গে এসে কথা বলুন। আপনি শুধু রোগীদের মুখ্যমন্ত্রী নন, ডাক্তারদেরও মুখ্যমন্ত্রী।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news