Breaking News
Home / TRENDING / ডাক্তারদের পাশে অপর্ণা সেন, বললেন, দায় এড়াতে পারেন না মুখ্যমন্ত্রী

ডাক্তারদের পাশে অপর্ণা সেন, বললেন, দায় এড়াতে পারেন না মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক:

মুখ্যমন্ত্রী তাঁর দায় পারেন না। এনআরএস কাণ্ড নিয়ে বললেন অপর্ণা সেন। চিত্র পরিচালক, অভিনেত্রী অপর্ণা সেন এদিন ডাক্তারদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে বলেন, “মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, যতখানি দায় ডাক্তারদের ওপর চাপানো হচ্ছে রোগীদের কষ্টের জন্য, ততখানি দায় রয়েছে প্রশাসনেরও। মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, আপনি ওদের সঙ্গে এসে কথা বলুন। আপনি শুধু রোগীদের মুখ্যমন্ত্রী নন, ডাক্তারদেরও মুখ্যমন্ত্রী।”

এদিন অপর্ণা সেনের সঙ্গে এনআরএসে আসেন অভিনেতা কৌশিক সেনও।  মুখ্যমন্ত্রীর কাছে অপর্ণার কাতর আবেদন, “ডাক্তারদের জীবন বিপন্ন। নিরাপত্তা সুনিশ্চিত করা প্রয়োজন। আমার অনুরোধ, আপনি এসে একবার কথা বলুন। আপনি স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে পাঠালেন, কিন্তু উনি তো পূর্ণমন্ত্রী নন। আপনি নিজে এসে একবার কথা বলুন, হাতজোড় করে অনুরোধ করছি। আপনি ওঁদের অভিভাবক, ওঁদের সমস্যাটা বোঝার চেষ্টা করুন। খুব ভালো ছাত্রছাত্রী না হলে, ডাক্তার হওয়া যায় না। ওরা যদি চলে যায়, তাহলে কি পশ্চিমবঙ্গের পক্ষে ভালো হবে?”এ

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *