নীল রায়:
“যারা আমাদের প্রাণ বাঁচান তাঁরা কেন বারবার মার খাবেন?” এমনই প্রশ্ন তুলে দিলেন অভিনেতা তথা ঘাটালের তৃণমূল সাংসদ দেব। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ার সমস্ত অ্যকাউন্টের দেওয়ালে একটি মেসেজ পোস্ট করে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়ালেন। তিনি লেখেন, “যারা আমাদের প্রাণ বাঁচান তাঁরা কেন বারবার মার খাবেন? তাঁদের সুরক্ষার দায়িত্ব আমাদের। আবার তারই সঙ্গে লক্ষ লক্ষ অসুস্থ মানুষ ডাক্তারবাবুদের দিকে তাকিয়ে, আপনারা পাশে না দাঁড়ালে তারা অসহায়। সবার শুভবুদ্ধি ফিরে আসুক, সমস্যার সমাধান চাই।” এই বার্তায় রুপোলি পর্দার নায়ক যেমন চিকিৎসকরা কেন বারবার আক্রান্ত হবেন বলে প্রশ্ন তুলেছেন। তেমনই আবার হবু চিকিৎসকদের দায়িত্ব স্মরণ করিয়ে দিতে চেয়েছেন।

তবে নায়ক সাংসদের এমন সমাজ সচেতন নাগরিকের মতো পোস্টে সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েছে তাঁর দল তৃণমূল কংগ্রেস। এমনিতেই মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কন্যা শব্বা ও বারাসাত লোকসভা তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের চিকিৎসক পুত্র বৈদ্যনাথের প্রতিবাদী মনোভাবে তৃণমূলের অন্দরমহল অস্বস্তি প্রকাশ পেয়েছে। তার ওপর দেবের এমন পোস্ট যেন তৃণমূলের ক্ষেত্রে “গোদের ওপর বিষফোঁড়ার” মতো কাজ করেছ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news