Breaking News
Home / TRENDING / খোঁজ মিলল দুটি চিনা ডায়নোসরের, বড় সাফল্য বলছেন গবেষকরা

খোঁজ মিলল দুটি চিনা ডায়নোসরের, বড় সাফল্য বলছেন গবেষকরা

নিজস্ব সংবাদদাতাঃ

এবার নতুন দুটি চিনা ডায়নোসরের খোঁজ মিলল। একটি আন্তর্জাতিক গবেষক দল আবিষ্কার করেছে এই অচেনা ডায়নোসর দুটির ফসিল। যাদের নাম ব্যানিকাস ও এক্সাইনিকাস। এরা অ্যালভারেজেরস গোত্রের মাংসাশী পাখির মতো দেখতে প্রাণী ছিল। গবেষকদের মতে এদের মূল খাদ্য ছিল নানা রকম পতঙ্গ। গবেষণাপত্রটির সহলেখক অধ্যাপক জন চোইনিয়ের বলেন, এদের ছিল শক্তিশালী হাত, দুর্বল চোয়াল। যে কারণেই হয়তো পিপিলিকাভুক ছিল।

গবেষণাপত্রটি জানাচ্ছে, অ্যালভারেজেরস আদতে পতঙ্গভুখ ছিল না, সাধারণ মাংসাসি ডায়নোসর ছিল আদিতে। সে সময় মাংস খাওয়ার যোগ্য দাঁত ছিল এদের। কিন্তু পরবর্তী অভযোজনের ফলে বদল আসে। আরেক গবেষক রবিন বেনসনের মতে, নতুন ফসিলগুলির আছে দীর্ঘ হাত, এর অর্থ অ্যালভারেজেরস গোত্রের ডায়নোসরদের হাতের মাপ ছোট হয়েছে অনেক পরে। অনেকটাই টিরানেসোরাসের মতো, যাদের ছিল ছোট হাত কিন্তু বিরাট চেহারা। গবেষকদের মতে এই আবিষ্কার ডায়নোসর গবেষণায় বড় সাফল্য।

নতুন ফসিল আবিষ্কার হওয়ার পর আশা করা যায় পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা সম্ভব হবে সাউথ আফ্রিকা ও চিনের যৌথ গবেষণা প্রকল্পে। সম্পূর্ন গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ‘কারেন্ট বায়োলজি’তে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *