নিজস্ব সংবাদদাতা
রিলায়েন্স নেভাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দিলেন অনিল অম্বানী। সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, কোম্পানী অ্যাক্ট ২০১৩র ১৬৫ ধারা অনুযায়ী কোনও ব্যক্তি ১০টির বেশী কোম্পানীর ডিরেক্টরের পদে কাজ করতে পারবেন না। সেজন্যই আরনেভাল সংস্থার ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দিলেন অনিল অম্বানী। উল্লেখ্য, আরনেভাল দেশের সবথেকে বড় জাহাজ তৈরির সংস্থা । সম্প্রতি যুদ্ধ জাহাজ তৈরি করার লাইসেন্স পেয়েছে আরনেভাল ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news