নিজস্ব সংবাদদাতাঃ
শব্দদূষণে জেরবার শহরের মানুষের জন্য সুখবর, এমন এক ইয়ারফোনের আবিষ্কার করে ফেলেছে একদল গবেষক যার ফলে শব্দের আক্রমণ থেকে অনেকটাই মুক্ত থাকা যাবে। সব থেকে বড় কথা, সাধারণ হেডফোন একদিকে যেমন বাইরের শব্দ থেকে আমাদের দূরে রাখে, তেমনি কানের চরম ক্ষতি করে। কিন্তু নতুন শব্দনিরোধক যন্ত্রটিতে সেই সমস্যা নেই। অন্যতম গবেষক শেংগ শেনের মতে, সাধারণ হেডফোন বাইরের সমস্ত শব্দ আটকাতে পারে না। নতুন হেডফোন সেই কাজটাই করবে। তাছাড়া সাধারণ হেডফোন কর্ণগহ্বরটিকে পুরোটাই ঢেকে দেয়। নতুন প্রযুক্তিতে তার প্রয়োজন হবে না। ফলে শ্রবণশক্তির ক্ষতি হবে না।
একথা সত্যি যে, সকালের আলার্ম থেকে শুরু করে রাতে শুতে যাওয়া অবধি শব্দের জঙ্গলে থাকতে হয় সাধারণ মানুষকে। রাস্তায় গাড়িঘোড়ার শব্দ, নতুন নতুন বহুতল নির্মাণের শব্দ, রাস্তা নির্মাণের শব্দ। তাছাড়া বাড়িতে অফিসে আত্মিয়, বন্ধু, সহকর্মীদের কথোপকথন। সব মিলিয়ে ভয়ঙ্কর এক শব্দঝড়ের মধ্যে দিন কাটে আমাদের। যা থেকে বাঁচতে সাধারণত হেডফোনের আশ্রয় নিয়ে থাকি আমরা। যদিও তাতে করে সবসময় সুবিধা হয় না। এখানেই নতুন কাজটি যুগান্তকারী কাণ্ড ঘটিয়েছে। নতুন যন্ত্রটির শব্দ নিরোধক প্রযুক্তি অনেক বেশি আধুনিক এবং হিউম্যান ফ্রেন্ডলি। কারণ এটি শব্দ আমাদের কান অবধি আসার আগেই তাকে অনুভব করতে পারবে। এবং আটকে দিতে পারে। ফলে শ্রবণশক্তির অকারণ ক্ষয় হয় না। বাজ পড়ার সময় শব্দের আগে যেমন আলো দেখা যায়, অনেকটা সেই পদ্ধতিতে কাজ করবে গবেষণলব্ধ ওয়ারলেস ইয়ারফোনটি। আইওটি পদ্ধতির এই ইয়ারফোনটি যে অভিনব তা বলা বাহুল্য।
গবেষকেরা এখনই ইয়ারফোনটিকে বাজারে আনছেন না। শেষ মুহূর্তের কাজ চলছে। বিষয়টি প্রকাশ্যে আসে সিগকম ২০১৮ সমাবেশে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news