নিজস্ব সংবাদদাতাঃ
গোপন সূত্রে খবর পেয়ে বিরল প্রজাতির দুটি তক্ষক উদ্ধার করল পুলিশের গোয়েন্দা আধিকারিকেরা। ১৪ থেকে ১৬ ইঞ্চি দীর্ঘ রঙিন এই সরিসৃপগুলিকে চিটাগাঙের পার্বত্য অঞ্চল থেকে সীমান্ত পেরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে। জশোর রোডে বামনগাছিতে পাচারকারীদের কাছ থেকে উদ্ধার করা হয় তক্ষক দুটিকে। পাচারকারীদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে যে ৮ থেকে ১০টি তক্ষক ছিল তাদের কাছে। তদন্তকারী আধিকারীকদের অনুমান অন্যগুলিকে ইতিমধ্যে পাচার হয়ে গেছে।
তক্ষকগুলির বৈজ্ঞানিক নাম ‘গেক্কো গিকো’। একটি তক্ষকের দাম ৮ থেকে ২০ লক্ষ টাকা অবধি হতে পারে। দাম নির্ভর করে দৈর্ঘের উপরে। এদের বিপুল চাহিদা চিনে। সেখানে এই বিরল প্রজাতির তক্ষক থেকে এক ধরনের ওষুধ তৈরি হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news