Breaking News
Home / TRENDING / ১৪ হবু কনস্টেবল ধরা পড়ল পুলিশের হাতে, এক ক্লিকে জেনে নিন কেন

১৪ হবু কনস্টেবল ধরা পড়ল পুলিশের হাতে, এক ক্লিকে জেনে নিন কেন

নিজস্ব সংবাদদাতাঃ

নদীয়া: ২৪  সেপ্টেম্বর: প্রযুক্তির ব্যবহারেও শেষ রক্ষা হল না। নকল করে লাভ হল না । পুলিশের কনস্টেবল পদে চাকরির পরীক্ষায় ব্লুটুথ ডিভাইস ও ওয়াইফাই ডিভাইস ব্যবহার করে নকল করার অভিযোগে নদীয়ার শান্তিপুর ও রানাঘাট থেকে ৯ জন পরীক্ষার্থীকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়।

রবিবার নদিয়ার শান্তিপুর ও রানাঘাটের বিভিন্ন স্কুলে রাজ্য পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা ছিল। সেই পরীক্ষা চলাকালীন রুটিন তল্লাশির সময় ৯ জনকে নকল করার সময় হাতেনাতে ধরা হয়। ফিল্মি কায়দায় কারো জুতোর সোলে মোবাইল ফোন লুকানো ছিল, কারোর কানের মধ্যে লাগানো ছিল মাইক্রো ব্লুটুথ হেডফোন। ওই প্রযুক্তির সাহায্যেই নকল করছিল তারা। কিন্তু শেষ রক্ষা হয়নি। রুটিন তল্লাশির সময় শান্তিপুর থেকে ৫ জন ও রানাঘাট থেকে ৪ জনকে এবং একই ঘটনায় কৃষ্ণনগর থেকে ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে পাওয়া মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইস ও ওয়াইফাই ডিভাইসগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *