নিজস্ব সংবাদদাতাঃ
আজ নবান্নে মন্ত্রিগোষ্ঠীর বৈঠক শেষে পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে বলেন, ‘বিজেপি রাজ্যে বিশৃঙ্খলা আনতে চাইছে। রাজ্যের উন্নয়নের গতিকে স্তব্ধ করতে চাইছে চক্রান্ত করে।’ বিজেপির ডাকা বনধ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘২৬ তারিখ বাংলা সচল রাখার জন্য প্রশাসনের যা যা করণীয় সবকিছু করবে প্রশাসন।’
পার্থ আরও জানান, স্কুল কলেজ যাতে খোলা থাকে তার জন্য তিনি কর্তৃপক্ষকে আবেদন জানিয়েছেন। বেসরকারি স্কুল, কলেজ ও অফিস কর্তৃপক্ষের কাছে একই মর্মে আবেদন জানান হয়েছে।
পার্থ বলেন, ‘বেসরকারি বাসের সংগঠনগুলির সঙ্গে কথা হচ্ছে। পুলিশ ব্যবস্থা নেবে।’ তিনি আরও জানান, বনধের দিন ‘কেউ যদি ভাঙচুর করে তাহলে তা হবে ক্রিমিনাল অফেন্স।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news