নিজস্ব সংবাদদাতা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়-কে সরানোর জন্য নির্দেশ দেওয়া হোক রাজ্যপাল জগদীপ ধনখড়কে। এই মর্মে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করলেন জনৈক সাংবাদিক বারকি। তাঁর পক্ষে এই আবেদনটি করেন আইনজীবী দিব্যজ্যোতি সিং। সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার আবেদনটি করা হয়েছে।
জানা গিয়েছে, গত ১৯ ডিসেম্বর কলকাতায় এক জনসভায় নাগরিক সংশোধনী আইনের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে গণভোটের দাবি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যদিও, ২০ ডিসেম্বর নিজের বক্তব্য থেকে ১৮০ ডিগ্রি ঘুরে তিনি দাবি করেন সংবাদধ্যামে তাঁর মন্তব্যের অপব্যাখ্যা হয়েছে। কিন্তু, এদিন সেই গণভোট নিয়ে মন্তব্যের জেরে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপসারণের আবেদন করা হল। এই আবেদনে বলা হয়েছে রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar) নির্দেশ দেওয়া হোক মুখ্যমন্ত্রী পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপসারণের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news