Breaking News
Home / TRENDING / “ইস্যু সমর্থন করলেও, বনধে সায় নেই ।” জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

“ইস্যু সমর্থন করলেও, বনধে সায় নেই ।” জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

নীল রায়।‌

ইস্যু সমর্থন করলেও, বনধে সায় নেই তাঁর। সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার কাকদ্বীপের প্রশাসনিক বৈঠক শেষে বনধ নিয়ে মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ইস্যূকে সমর্থন করি। তবে বনধ সমর্থন করব না।” তিনি আরও বলেন, “আমার গত ৯ বছরে বনধ ডাকিনি। ইস্যুগুলোকে সমর্থন করি। কিন্তু বনধ করব না। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। বনধ হওয়া মানে আর্থিক ক্ষতি।”

আগামী ৮ জানুয়ারি বামফ্রন্ট সহ ২০ রাজনৈতিক দলগুলি কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে বনধ ডেকেছে। এই বনধে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিরোধিতা করবে তা ইতিমধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে। প্রসঙ্গত, ১৯৯৮-২০০৮ সালের সময়কালে তৎকালীন বিরোধী দল তৃণমূল কংগ্রেস (TMC) ৭৩টি বনধ ডেকেছিল। কিন্তু, ২০০৮ সাল থেকে আর কোনও বনধ ডাকেনি তারা। সরকারে আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, তাঁর সরকার বনধ সমর্থন করবে না। সেই নীতি মেনেই ৮ জানুয়ারি বামেদের ডাকা বনধ সমর্থন করবে না তাঁর সরকার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *