চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
এই বছরের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Examination Result) ফলাফল প্রকাশিত হতে চলেছে আগামী ১৯ মে। কয়েকদিনের মধ্যেই যে মাধ্যমিকের ফলপ্রকাশ হতে চলেছে, এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
স্পষ্টভাবে দিনক্ষণ তিনি না জানালেও বলেছিলেন, দিন দশেকের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাওয়ার সম্ভাবনার কথা। তবে এবার ঘোষিত হয়ে গেল মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের দিন। মধ্য শিক্ষা পর্ষদের (WBBSE) ওয়েবসাইটে আগামী ১৯ মে সকাল ১০ টা থেকে পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন মাধ্যমিক পরীক্ষার্থীরা।

উল্লেখ্য, এই বছরই সবথেকে কম সময়ের মধ্যে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। ওয়েবসাইটের পাশাপাশি এসএমএসের মাধ্যমেও জানা যাবে মাধ্যমিকের রেজাল্ট।
উল্লেখ্য, গত ৪ মার্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল। পরীক্ষা শেষের পর আড়াই মাসের মধ্যেই এবার মাধ্যমিকের ফল প্রকাশ করতে চলেছে মধ্য শিক্ষা পর্ষদ।
শিক্ষামন্ত্রী গতকাল মাধ্যমিকের ফলপ্রকাশ সংক্রান্ত বিষয়ে জানিয়েছিলেন, ‘আমি আশা করছি আমার সঙ্গে যে ইনফরমাল কথা হয়েছে তাতে আর দিন দশেকের মধ্যে হয়ত বেরিয়ে যাবে।’ শিক্ষামন্ত্রীর সেই কথাই সত্যি হয়ে ১৯ মে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news