চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ এবার হেরিটেজের তকমা পেতে চলেছে বাংলার আরও এক স্থান, শান্তিনিকেতন । এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি। সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে ইউনেস্কো এই ঘোষণা করবে বলেই জানা গিয়েছে । শান্তিনিকেতন বাংলা ও বাঙালীর হৃদয়ের খুব কাছের একটি জায়গা । সেই শান্তিনিকেতনই এবার ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার হিসেবে ঘোষিত হতে পারে। কারণ ইউনেস্কোর উপদেষ্টা সংগঠন ইকোমসের তরফে শান্তিনিকেতনের অন্তর্ভুক্তির পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, আগামী সেপ্টেম্বর মাসে সৌদি আরবের রিয়াধে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির বৈঠক সম্মেলন রয়েছে। সেই সম্মেলন থেকেই এই ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি গোটা বিষয়টির উপ্পর ভিত্তি করে একটি টুইট করেন । “এদিন তিনি লেখেন, প্রধানমন্ত্রী ভারতের ঐতিহ্যবাহী স্থানগুলিকে বিশ্বের দরবারে তুলে ধরতে চেয়েছিলেন । আর তাঁর সেই স্বপ্নপূরণে আরও একধাপ এগোল।” যদিও এবিষয়ে রাজ্যের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি বলেই জানা যাচ্ছে।
একাধিকবার বিভিন্ন বিষয়ে নিয়ে বিতর্কে জড়িয়েছে শান্তিনিকেতন । রাজ্যের তরফে অভিযোগ করা হয়েছে, কেন্দ্র পরিচালিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তিনিকেতনের ঐতিহ্য নষ্ট করছেন। এর পরই রাজ্যের বিরুদ্ধে সরব হয়েছে কেন্দ্র । তবে এই সময় শান্তিনিকেতনের এইরুপ আন্তর্জাতিক তকমা কে নিসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news