চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ ট্রাম কলকাতার এক অতিপ্রাচীন ঐতিহ্য । এখনও কলকাতার তিনটি এলাকায় নিজের অস্তিত্ব বজায় রেখেছে ট্রাম । তবে এবার আরও একাধিক এলাকায় এই ট্রাম পরিষেবা চালু করতে চলেছে রাজ্যসরকার । ইতি মধ্যেই ৩০ জন সিটিসি কর্মীকে নতুন করে ট্রাম চালানোর প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে । কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম সংরক্ষণ করতে রাজ্য কি পদক্ষেপ নিয়েছে, তা জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘‘কলকাতা পুরসভা, ট্রাফিক পুলিশ, পরিবহণ দপ্তর, মেট্রো শীঘ্রই একটি বৈঠক করবে। আরও কোন কোন রুটে ট্রাম চালানো সম্ভব তা সেখানে ঠিক হবে। আমরা সঠিক সময়ের মধ্যেই আদালতে সেই তথ্য জমা দেব। ইতিমধ্যেই আমরা ৩০ জনকে ট্রাম চালানোর প্রশিক্ষণ দিচ্ছি। তাছাড়া এসপ্ল্যানেড থেকে ভিক্টোরিয়া পর্যন্ত পর্যটকদের জন্য হেরিটেজ রুটও চালু হবে।’’ পরিবহন দপ্তর সুত্রে জানাযাচ্ছে, দিনের পর দিন ট্রামচালক অবসর নেওয়ায় সেই সংখ্যা কমতে কমতে জনা চল্লিশে এসে ঠেকেছে । তাই ইচ্ছা থাকলেও এখনই বন্ধ থাকা কোনও রুট চালু করা সম্ভব হচ্ছে না রাজ্য সরকারের । নতুন রুট চালু করতেই ৩০ জন সিটিসি-র কর্মীকে ট্রাম চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এরা প্রত্যেকেই ট্রামের ট্র্যাক ও ওভারহেড তারের রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত ছিলেন। বর্তমানে ধর্মতলায় তাদেরই তিন মাসের প্রশিক্ষণ চলবে বলেই জানা যাচ্ছে । এদিন ট্রাম মন্ত্রী বলেন , মন্ত্রী বলেন, ‘‘ট্রাম চালানোর ক্ষেত্রে অনেকের ছাড়পত্র প্রয়োজন। সেবিষয়েই আলোচনা হবে। কলকাতার ঐতিহ্যের সঙ্গে ট্রাম জড়িয়ে রয়েছে। ফলে আমরা তাকে সংরক্ষণ করবই। আদালতকেও যথাসময়ে সব জানাবো।’’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news