চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনায় আক্রান্ত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি এখন দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিভৃতবাসে রয়েছেন। সৌরভের স্ত্রী ডোনা ও মেয়ে সানার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, সোমবার সকালে প্রাথমিক পরীক্ষায় সৌরভের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তার পরে তাঁর দ্বিতীয় বার পরীক্ষা করানো হয়। তাতেও রিপোর্ট পজিটিভ আসে। সোমবার রাতেই সৌরভকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে।
যদিও শেষপর্যন্ত সৌরভের চিকিৎসা হাসপাতালে হবে নাকি বাড়িতে এনে নিভৃতবাসে রাখা হবে, তা এখনও স্পষ্ট জানা যায়নি। চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর। তবে সৌরভ চাইছেন, বাড়িতেই তাঁর চিকিৎসা হোক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news