চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ রিয়াল মাদ্রিদকে সরিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছে গেল পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি । সেমিফাইনালের দুই পর্ব মিলিয়ে রিয়ালকে ৫-১ গোলে হারাল সিটি । আগামী ১০ জুন ইস্তানবুলে ইন্টার মিলানের বিরুদ্ধে খেতাবি লড়াইয়ে নামবে স্কাই ব্লু ব্রিগেড। প্রথমবার ইউরোপের সেরার শিরোপা দখলের হাতছানি ম্যান সিটির কাছে। প্রশ্নাতীতভাবেই চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগ মানেই বাড়তি উন্মাদনা নিয়ে নামে রিয়াল। এ হেন দলকে সেমিফাইনালের মতো ম্যাচে ৪-০ গোলে হারিয়ে দেওয়া কার্যত কল্পনাতীত। সেই কল্পনাতীত কাজটাই করে দেখালেন পেপ । প্রথম পর্বে রিয়ালের ঘরের মাঠে ম্যাচ ১-১ গোলে ড্র হয়। ঘরের মাঠে সেটারই সুবিধা পেল পেপ ব্রিগেড। রিয়ালকে নিয়ে কার্যত ছেলেখেলা করলেন সিলভা আলভারেজরা। ম্যাচের ২৩ এবং ৩৭ মিনিটে জোড়া গোল করে রিয়ালের কামব্যাকের রাস্তা কার্যত বন্ধ করে দেন তিনি। ম্যানুয়েল আকানজি ৭৬ মিনিটে এবং জুলিয়ান আলভারেজ ইনজুরি টাইমে গোল করলেন। দ্বিতীয় পর্বে রিয়াল হারল ৪-০ গোলে।বছর দুই আগে ফাইনালে উঠেও চেলসির কাছে পরাস্ত হতে হয়েছিল পেপ ব্রিগেডকে। এবার গুয়ার্দিওলা চাইবেন সেই হারের যন্ত্রণা ভুলতে। এবারের ফাইনালে সিটির প্রতিদ্বন্দ্বী অপেক্ষাকৃত দুর্বল ইন্টার মিলান ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news