Breaking News
Home / TRENDING / অটলজির চলে যাওয়া আমার জন্য ব্যক্তিগত ক্ষতিঃ মোদী

অটলজির চলে যাওয়া আমার জন্য ব্যক্তিগত ক্ষতিঃ মোদী

নিজস্ব সংবাদদাতাঃ

অটল বিহা্রী বাজপেয়ীর মৃত্যুর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম প্রতিক্রিয়া, ‘অটলজির চলে যাওয়ার আমার জন্য ব্যক্তিগত ক্ষতি’। বুধবার পরপর দু’বার এইমসে ছুটে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। আজ দুপুরেও হাসপাতাল থেকে তাঁকে বিষন্ন মুখে বেরিয়ে আসতে দেখা যায়। বিকেল পাঁচটায় বাজপেয়ীর মৃত্যুর খবর ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর মোদী তাঁর প্রতিক্রিয়ায় লেখেন, ‘একটা যুগের অবসান হল। বিরাট শূন্যতা তৈরি হল। দীর্ঘদিনের স্মৃতি। আমার মত কার্যকর্তার জন্য উনি ছিলেন অনুপ্রেরক। ওঁর উৎসাহেই বিজেপি গড়ে উঠেছে। উনি বিজেপির বার্তা গোটা দেশে ছড়িয়ে দিয়েছেন। বাজপেয়ীর মৃত্যুতে শূন্যতা তৈরি হল।’

শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘মহান নেতার মৃত্যুতে আমি শোকাহত।’ প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে সতীর্থ লালকৃষ্ণ আদবানির প্রতিক্রিয়া, ‘৬৫ বছরের  বন্ধুকে হারালাম।’ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, ‘দলকে বটবৃক্ষে পরিণত করেছিলেন।’ বিরোধী নেতা রাহুল গাঁধীর প্রতিক্রিয়া, ‘মহান সন্তানকে হারাল দেশ।’ অটল বিহারী বাজপেয়ীর মৃত্যু সংবাদ জেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দেশের জন্য বড় ক্ষতি।’

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *