Breaking News
Home / TRENDING / বাজপেয়ীর শ্রদ্ধায় ৭দিনের রাষ্ট্রীয় শোক

বাজপেয়ীর শ্রদ্ধায় ৭দিনের রাষ্ট্রীয় শোক

নিজস্ব সংবাদদাতাঃ
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর দেহ বৃহস্পতিবার রাতে তাঁর বাড়ি কৃষ্ণ মেনন মার্গেই রাখা হবে। শুক্রবার সকাল ৯টায় বাজপেয়ীর মরদেহ বিজেপির মুখ্যালয়ে নিয়ে আসা হবে। এখানেই তাঁকে অন্তিম শ্রদ্ধা জানাতে পারবেন সাধারন মানুষ। দুপুর ১.৩০টা নাগাদ বাজপেয়ীর অন্তিম যাত্রা শুরু হবে। শুক্রবার রাজঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর অন্ত্যেষ্টি সম্পন্ন হবে। রাষ্ট্রীয় স্মৃতি স্থলে বাজপেয়ীর সৌধের জন্য দেড় একড় জমি নির্ধারিত করা হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর শ্রদ্ধায় আগামিকাল দিল্লির স্কুল, কলেজ, সরকারি দফতর বন্ধ রাখা হবে। বন্ধ থাকবে দিল্লির সমস্ত বাজারও। প্রাক্তন প্রধানমন্ত্রীর শ্রদ্ধায় আগামি ৭দিন দেশজুড়ে রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হয়েছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *